1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

মিঠামইন সাব-রেজিস্ট্রি অফিসে গোপন লেনদেনের অভিযোগ, ২৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন সাব-রেজিস্ট্রি অফিসের ভেতরে গোপন লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে অফিসের একজন কর্মচারী ও একজন দলিল লেখকের মধ্যে টাকা আদান-প্রদানের দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, অফিসের একটি টেবিলে ফাইল ও কাগজপত্রের স্তূপের আড়ালে দুই ব্যক্তি গোপনে কিছু আদান-প্রদান করছেন। টেবিলে ক্যালকুলেটর, দলিলের ফাইল এবং কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ভিডিওর অডিওতে দুজনকে কমিশনের অর্ডার নিয়ে কথা বলতে শোনা যায়। এক ব্যক্তিকে বলতে শোনা যায়, এর আগে কমিশনে গুচ্চা খাইছি , অর্থাৎ লস হয়েছে। তাদের কথোপকথনে কমিশন নিয়ে দর-কষাকষির ইঙ্গিত মিলছে।

স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ, সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল রেজিস্ট্রেশন করতে গেলে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করা হয়। এই ভিডিও প্রকাশের পর সেই অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

তবে ভিডিওটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং