1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

পাকুন্দিয়া প্রেসক্লাবের নতুন কমিটি,  সভাপতি মিনহাজ, সম্পাদক বচ্চন

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৪ মার্চ বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি এ এস এম মিনহাজ উদ্দিনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি কে এম মহিবুল্লাহ বচ্চনকে সাধারণ সম্পাদক এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক হৃদয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এর আগে সাধারণ সভায় পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রশীদ ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাবেক সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মনোহরদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানসুরুল হক কচি, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান জিয়া, উপদেষ্টা আব্দুল আউয়াল মোহাম্মদী, সিদ্দিক হোসেন কিশোরসহ প্রেসক্লাবের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং