1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসন সংকট চরমে

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে আবাসন সংকট চরম আকার ধারণ করেছে। হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের আবাসনের ব্যবস্থা না থাকায় চরম কষ্ট পোহাতে হচ্ছে স্টাফদের। একটি বাসায় অনেক সময় একজনের স্থলে একাধিক চিকিৎসককে থাকতে হয়। হাওর বেষ্টিত উপজেলা হওয়ায় হাসপাতালের বাইরে বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকার তেমন কোন সুযোগ নেই। তাই কোন ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফরা ইটনা উপজেলায় পোস্টিং হওয়ার পর পরই অন্যত্র বদলির তদবিরে নেমে পড়েন। এতে করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা প্রত্যাশিত জনগণ।

ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, আমাদের এখানে আপাতত ডাক্তারের তেমন কোন সংকট নেই। ইতিমধ্যে ৮জন নতুন ডাক্তার ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করায় সেবার মান বাড়বে বলে জানান তিনি। পাশাপাশি ডাক্তারদের আবাসন সংকটের কথা ব্যক্ত করেন ওই কর্মকর্তা। ইটনা উপজেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডাক্তারদের আবাসন সংকটসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি রাখেন এলাকার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং