1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

হোসেনপুরে গণতন্ত্রী পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিলোয়ার হোসাইন নানক।।
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার,৫ মার্চ বিকেলে উপজেলার সোম্বর বাজারে  একটি হল রুমে এ আয়োজন করে হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি। ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। হোসেনপুর উপজেলা গণতন্ত্রী পার্টি সহ-সভাপতি মো:মুক্তু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা  গণতন্ত্রী পার্টির সভাপতি ডা:স্বপন ভৌমিক,কিশোরগঞ্জ পৌর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ আলীসহ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। হোসেনপুর উপজেলা কমিটিতে সোহেল রানা ঝিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মো:সাইফুল ইসলাম খান লিটন।পরে দোয়া ও মেনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।এ সময় উপজেলা গণতন্ত্রী পার্টির নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং