1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ইটনায় জামায়াতের নির্বাচনী সভা

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ফেব্রুয়ারি  সকাল ১০টায় ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের দশ দলীয় জোটের নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়।

দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ বলেন, আমরা কারো চোখ রাঙানোকে ভয় পাইনা। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলে ইনসাফ প্রতিষ্ঠা ও মানবিক দেশ গড়ে তোলা হবে। নিরব বিপ্লবের মাধ্যমে দাড়িপাল্লায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।  নির্বাচনী সভায় ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের দশ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভায় বাংলাদেশ ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন।

১২ ফেব্রুয়ারি নিরাপদ বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট চান এবং আগামী নির্বাচনে দাড়িপাল্লা বিজয়ী হলে নারীরা নিরাপদে পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন এবং ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার কথা ব্যক্ত করেন বক্তারা।

মিনি স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় সাদেক কায়েম বলেন, মা চাচিরা যেন কেন্দ্র গিয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি কেন্দ্র নেতাকর্মীদেরকে পাহারা দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সাদিক।

জনসভায় আরো বক্তব্য রাখেন ইটনা উপজেলার এনসিপির আহ্বায়ক নাজমুল ঠাকুর, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন শান্ত, মিঠামইন উপজেলার জামায়াতের নেতা মাওলানা হাবিবুল্লাহ, ইটনা উপজেলা জামায়াত নেতা ক্বারী মীর আজিজুল হক, অষ্টগ্রাম উপজেলা জায়ামাতের আমীর মাওলানা আশরাফুল হক, মাওলানা জামাল উদ্দিন, জায়ামাত নেতা আব্দুল বারী রিয়াদী, ইটনা উপজেলা জামায়াতে আমীর হাফেজ আবুল হোসাইন, সাবেক শিবির সভাপতি তানভীর আল আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং