1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ–১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর জনসভায় জনস্রোত, রিকশা প্রতীকে ভোট দেয়ার আহ্বান

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতি হেদায়াতুল্লাহ হাদীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় কিশোরগঞ্জ আজিমদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বক্তব্যে তিনি দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রিকশা বাংলাদেশের সাধারণ মানুষের বাহন এবং এটি বাংলাদেশের জাতীয় যানবাহন। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না তাই ১১ দলের মার্কা রিকশা মার্কায় ভোট দিন। আসন্ন নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দিয়ে গণরায়ের প্রতিফলন ঘটানোর আহ্বানও জানান তিনি।

আয়োজকদের দাবি, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন থানা ও উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকেই জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল ও শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন, যা পুরো এলাকাকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার সভাপতি মাওলানা আবদুল মুমিন শেরজাহান। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং রিকশা প্রতীকে ভোট দিয়ে আগামী ১২ তারিখে প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং