1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ইসলামপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা 

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলার  চরপুটিমারী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার, ৪ ফেব্রুয়ারি রাতে ইউনিয়ন যুবদলের দলীয় কার্যালয়ের সামনে যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক।

এসময় আরও উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক ছামিদুল ইসলাম ছানি, সামিদুল হক রাজু, আবু হানিফ বুলবুল, শ্রমিক দলের সভাপতি এস এম সোরহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান লেবুসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পথসভায় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং