1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

গণভোট প্রচারে ভোটের গাড়ি পুলেরঘাটে

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলেরঘাটে পৌঁছেছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

বুধবার, ২৮জানুয়ারি বিকেলে নির্বাচন বিষয়ক প্রচার–প্রচারণার অংশ হিসেবে গাড়িটি  স্থানীয় জনগণকে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পুলেরঘাট কালিয়াচাপড়া চিনির কল উচ্চ বিদ্যালয়ে সামনে ভোটের গাড়ির মাধ্যমে আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা  পর্যন্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনী  হয়েছে। প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যা, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কার।

 গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে ২২ ডিসেম্বর এই ভোটের গাড়ি যাত্রা শুরু করে। এরই অংশ হিসেবে আজ বিকেলে দিকে কিশোরগঞ্জ ইকোনমিক জোনে সামনে কাচিক উচ্চ বিদ্যালয়ের পাশে ওই প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।

এতে বিশেষ প্রচারণা চালিয়েছেন সুপারভাইজার আবু সাঈদ  ‘ভোটের গাড়ি ’ উপস্থিত ছিলেন সাংবাদিক তানিয়া ও কালিয়া চাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী শিক্ষকবৃন্দ ও ইকোনমিক জোনের শ্রমিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

পুলেরঘাট এলাকায় ভোটের গড়িটি অবস্থান করে নির্বাচনী সচেতনতা ও গণভোট বিষয়ে জনসাধারণের মধ্যে প্রচার চালায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং