
কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী।
আবদুল্লাহ আল হারুন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী মো. রিফাত। গীতাপাঠ করেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইশিতা রবি দাস।
প্রতিযোগিতার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন মনি,সালমা/ বৃষ্টি ও তাদের দল। ১০ম শ্রেণীর শিক্ষার্থী এনামুলের মশাল দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সুচনা হয়। ক্রীড়া শপথ পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান ইভা।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক বিবি হাওয়া, সহযোগিতায় ছিলেন গণিত শিক্ষক আনোয়ার হোসাইন। আপ্যায়নে ছিলেন সহকারী শিক্ষক নোমান বাদশা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের সার্বিক তত্বাবধানে ক্রীড়া অনুষ্ঠান পরিচালিত হয়।
পরিশেষে অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করার মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজহারুল আলম ভূঞা। ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply