1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

নান্দাইলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল  

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২ জানুয়ারি সন্ধ্যার পর ‘প্রেসক্লাব নান্দাইল’ কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মজিদ মোজাহিদি।

এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও প্রেসক্লাবের সদস্য এনামুল কাদির, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান, সহ-সাধারণ সম্পাদক প্রবাল মজুমদার, কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম খোকন, উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, প্রেসক্লাবের সদস্য মো. আল আমিন সরকার ও মো. শাহজাহান ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং