1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়নের মৃত্যু, উপজেলাজুড়ে শোকের ছায়া

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি বাজারে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়ন (১০) নামে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর দুপুরে নিহত অয়নের দুলা ভাই ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ সাইফুল ইসলাম অয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার ভোরে ঢাকার বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত অয়ন জয়সিদ্ধি গ্রামের আলমগীর এর ছেলে। তাকে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

জানা যায়, গত রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে হাসান মিয়া নামে এক ব্যবসায়ির সারের দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইটনা ফায়ার সার্ভিস ইউনিটের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ দিকে আগুন নিভাতে গিয়ে গুরুতর দগ্ধ হয় কিশোর অয়ন। তার শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে  ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যান। পরে সেখান থেকে তাকে ঢাকার বার্ণ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। আজ মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় অয়নের মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুতে পরিবারসহ পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং