
কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকসা ও ১৬ কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজন হচ্ছেন, মামুন মিয়া (৪৮), হারুন মিয়া (৪৫) ও মো. রাকিব মিয়া (২২)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।
সোমবার, ২৯ ডিসেম্বর সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি চৌকি বসিয়ে তাদেরকে কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের অর্ন্তগত আদমপুর এলাকার কটিয়াদী ফায়ার সার্ভিসের উত্তর পাশ সংলগ্ন কটিয়াদী-মঠখলাগামী মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
এ বিষয়ে কটিয়াদী থানায় মামলা দায়ের করে আসামিদের কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply