1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হোসেনপুরের যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও আলমাস খানের বড় ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী ও প্রবাসী শফিক জানান, আনোয়ার হোসেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী যুবক ছিলেন। আগামী দুই মাসের মধ্যে তার দেশে ফিরে বিয়ের কথা ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. চাঁন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ার প্রায় ১০ থেকে ১২ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। সেখানে তিনি ফ্রি ভিসায় কাজ করতেন। শুক্রবার রাতে তার মৃত্যুর খবর আমরা পাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং