1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ভৈরবে ডবল কেবিন পিকআপে থাকা বিপুল পরিমান ভারতীয় মদ আটক

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে একটি ডাবল কেবিন পিকআপে থাকা ১ হাজার ৬৪৮ বোতল ভারতীয় মদ ও পিকআপটি আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। পিকআপে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার নাটালের মোড়স্থ ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনাকালে একটি ডাবল কেবিন পিকআপকে থামার সংকেত দিলে গাড়িটি সংকেত না মেনে নাটালের মোড়ে ভৈরবপুর উত্তরপাড়ার রেনেটা কোম্পানীর সামনে গাড়ি রেখে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থলে এসে ভারতীয় মদসহ পিকআপটি জব্দ করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং