1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

ইটনায় কিশোরীদের অংশগ্রহণে পুষ্টিমেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনায় সামাজিক উন্নয়ন কেন্দ্রের কিশোরীদের অংশগ্রহণে পুষ্টিমেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার, ২৪ ডিসেম্বর উপজেলার রায়টুটি ইউনিয়নের উত্তরবাজি পালপাড়া মাঠে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এই পুষ্টিমেলার আয়োজন করে। এতে স্থানীয় সামাজিক উন্নয়ন কেন্দ্রের (কিশোরী ক্লাব) কিশোরীরা অংশগ্রহণ করে।

দিনব্যাপী এ মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসকের উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঞা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডিএসকের কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সুজন কুমার বাগচী, স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন মিয়া, ডিএসকে রায়টুটি-১ শাখার ব্যবস্থাপক একএম মোবারক হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক রৌশানারা খাতুন প্রমুখ। এ সময় ডিএসকের সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সোহেল খানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কিশোরীদের উদ্ভাবনী বিভিন্ন স্টল যেমন-স্যাটেলাইট ক্লিনিক, পুষ্টিকর খাদ্য প্রর্দশনী, বাঁশ ও বেতের কারুকাজ, চিনামটির কারুকাজ প্রদর্শনী ইত্যাদি পরিদর্শন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী পুষ্টি মেলা ও প্রতিযোগিতা শেষ হয়।

আয়োজকরা জানান, হাওরাঞ্চলে কিশোর-কিশোরীদের অপুষ্টি, মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিটি টিকা, আয়রণ ফলিক এসিড, পুষ্টিকর খাবারের উপাদান ও গুরুত্ব, সুষম খাদ্য, গর্ভবতী ও প্রসূতি মায়েদের খাবার ও যত্ন ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে দীর্ঘদিন ধরে পিপিইপিপি-ইইউ প্রকল্পের মাধ্যমে ডিএসকে কাজ করে যাচ্ছে। আর এটি বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং