1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ভৈরবে ৪৪ কেজি গাঁজা ও পিকআপসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা ও একটি পিকআপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. নবী হোসেন (২৮) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাসিন্দা।

বুধবার, ১৭ ডিসেম্বর রাত ১১টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ ও ৪৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ভৈরব ভৈরব থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং