1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

পাকুন্দিয়ায় প্রাইভেট কার চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেট কার চাপায় এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর সকাল ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাফেজ মাওলানা শামছুল ইসলাম উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন শামছুল ইসলাম। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি  মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। প্রাইভেট কার ও এর চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং