
কিশোরগঞ্জের মিঠামইনে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক এক আয়োজন সম্পন্ন হয়েছে।
বুধবার, ৩ ডিসেম্বর ডিএসকে,,পিপিইপিপি -ইউ প্রকল্পের অধীন মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে আনন্দঘন পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ডিএসকে সূত্রে জানা গেছে, পিপিইপিপি-ইইউ প্রকল্পের অন্যতম একটি কার্যক্রম হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলস্রোত ধারায় অর্ন্তভুক্তিকরণ। তারই ধারাবাহিকতায় মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকী ইউনিয়ন সমাজকর্মী জিয়া উদ্দিন মো. শেরশাহ ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল দেবনাথ।
আরও উপস্থিত ছিলেন,সংরক্ষিত নারী ইউপি সদস্য কবিতা রাণী সুত্রধর,ইউপি সদস্য তফসির মিয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউপি সদস্য আজমত উল্লাহ, কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ও ডিএসকের পিপিইপিপি-ইইউ প্রকলেপর টিও ,এটিও ,সিএনএইচপি বৃন্দ।
অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকী ইউনিয়নের সকল প্রতিবন্ধী সদস্য,পিভিসির সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যগণ। অনুষ্ঠান শেষে ৩ জন সফল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টেকনিক্যাল অফিসার সিএম মো. আমিনুল হক।
Leave a Reply