1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হোসেনপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দল কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা সুজন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন সুমন, পৌর সদস্য সচিব মাসুদ মীর, কার্যকরী সদস্য আবু রায়হান মীর, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হিমেল, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম এবং পৌর যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং