1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ইসলামপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও মিছিল

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর বিকেলে ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আয়োজনে এ সমাবেশ ও মিছিল ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতা–কর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন।

অনুষ্ঠানে, ২৭ নভেম্বর সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ পদপ্রার্থী ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবু মুছা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সূরা সদস্য ও ইসলামপুর নির্বাচনী আসনের পরিচালক মাওলানা আমজাদ হোসেন।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মো. মনির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি উজ্জ্বলসহ অন্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং