1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবো না – হোসেনপুরে আল্লামা মামুনুল হক

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবো না।  এবার বাংলাদেশের মানুষ ইসলামের বিজয় দেখবে। বাংলার মানুষ জাগ্রত হবে।  বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার, ২৫ নভেম্বর  বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জেরহোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনি, হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর মো: আমিনুল হক,  উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট দিতে হবে। 

ফ্যাসিবাদ বন্ধ করতে হবে। এদেশে ভারতীয় আধিপত্য চলবে না। বাংলাদেশকে কারও কাছে আর ইজারা দিবো না ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং