1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জামায়াতের সদস্য সম্মেলন

নূর আহাম্মদ পলাশ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ, ২১ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২১ নভেম্বর সকাল ১০টায় নেহাল গ্রিন পার্কে এই সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার–মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে শুরু থেকেই সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, বিএনপি সাম্প্রতিক সময়ে জনগণের প্রত্যাশা ও মনের ভাষা বোঝার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, “৫ তারিখের পর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে বিএনপি এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে জনগণ আজ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক দল একদিকে অবস্থান নিলেও, ইসলামপন্থি আটটি দল আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ হয়েছে। তার মতে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জামায়াত ব্যাপক ভোটে বিজয়ী হবে।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক অবস্থান, আগামীর করণীয় ও রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দিনব্যাপী এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং