1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড পদমর্যাদা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার, ১৯ নভেম্বর সকাল ১০টায় ‘সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ’-এর ব্যানারে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এই বৈষম্য দূর করে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোহাম্মদ আল-আমিন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) জুলফিকার আলী হায়দার এবং ফার্মাসিস্ট পলাশ দেবনাথ। এছাড়াও কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ফিজিওথেরাপিস্টসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং