1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ক্যানসারে আক্তান্ত মোত্তাকিন, বাঁচার জন্য সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

 

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ” ‎শুধু গানের এই অন্তরা নয়, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে সকল ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে অন্যান্য উপাসনার পাশাপাশি মানব সেবার প্রতি বিশেষ  গুরুত্বারোপ করা হয়েছে। সমাজে এমনো মানুষ বাস করে যাদের সুখের অভাব নেই, আবার এমনো মানুষ আছে দুঃখ বুঝি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনের সাথে প্রাণপণ লড়াই করে চলা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের মাসুদ মিয়ার পরিবার, সহায় সম্বল বলতে কিছুই নেই,থাকেন সরকারের দেয়া অনুদানের একটি ঘরে, দিন এনে দিন খায়, এক মাত্র উপার্জনের মাধ্যম তার একটি পুরোনো ব্যাটারি চালিত অটো উপার্জন দিয়ে কোনো মতে ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে চলে ৮ সদস্যদের সংসার।

‎‎এর মাঝে তাদের উপরে চেপে বসলো যেন জগদ্দল পাথর, মাসুদ মিয়ার হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ুয়া ১৬ বছর বয়সী ফুটফুটে ছেলে মুত্তাকিন মিয়ার মরণব্যাধি ক্যানসার ধরা পড়েছে।

‎‎পারিবার সূত্রে জানা যায়, মোত্তাকিন দীর্ঘদিন ধরে লিভার জনিত সমস্যায় ভোগছিলেন কিন্তু তার বাবার টাকা পয়সা না থাকায় চিকিৎসা করাতে পারছিলেন না, কিন্তু ক্রমশ সমস্যা বৃদ্ধি হওয়ায়, ধারদেনা করে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করিয়ে লক্ষাধিক টাকা খরচ করেছেন।,এক পর্যারে ঢাকার এক হাসপাতালে পরিক্ষা করিয়ে জানতে পারে ছেলেটির লিভারে টিউমার রয়েছে। যা থেকে ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে।

‎‎ডাক্তার বলেছেন ৩/৪ লাখ টাকা প্রয়োজন দ্রুত অপারেশন করাতে। না পারলে সারা শরিরে ক্যান্সার সংক্রমিত হয়ে এক সময় পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমাতে হবে পরপারে। ডাক্তারের এমন কথায় যেন আকাশ ভেঙে পড়েছে অসহায় পরিবারটির উপরে যেখানে সংসার চালাতেই হিমসিম খাচ্ছে সেখানে ছেলের চিকিৎসা তো আকাশ কুসুম কল্পনা। 

‎তাই মানবিক ব্যাক্তিবর্গ ও হৃদয়বান ব্যাক্তিদের কাছে সাহায্য চেয়েছেন পরিবারটি।ইতিমধ্যে স্থানীয় বাজারগুলিতে সাহায্যের হাত পেতে প্রায় হাজার বিশেক টাকা সংগ্রহ করেছেন আরো প্রয়োজন প্রচুর টাকা।পরিবারের সাথে যোগাযোগ নাম্বার- ‎০১৯৫৫৪৩১৫৬৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং