1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

তাড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাড়াইল বাজারের পূবালী ব্যাংক এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি তাড়াইল উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূইয়া মোতাহারের ছেলে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, আফরোজ আলম ঝিনুক সিআর মামলা নং–১৪৩(০১)২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা বিস্ফোরক মামলা নং–৪৫(০৩)২০২৫-এর এজাহারনামীয় আসামি হিসেবেও পলাতক ছিলেন।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় দায়েরকৃত ওই মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। গ্রেফতারের পর ঝিনুক চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং