1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান- প্রস্তুতি সভায় প্রার্থী জালাল উদ্দিন

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন।

বৃহস্পতিবার, ৬ নভেম্বর বেলা ১টায় পাকুন্দিয়া বড়বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে বর্তমান সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, “আমি ও আমার দল নির্বাচনে বিজয়ী হলে দেশ পুনর্গঠন এবং পাকুন্দিয়া–কটিয়াদির সর্বাত্মক উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে ভিপি কামাল উদ্দিন বলেন, “ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষকে জয়ী করতে হলে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং