1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৬

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার, ১ নভেম্বর গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালায়। ওসি’র নির্দেশনায় এসআই ফিরুজ আহমেদ ও এসআই জালাল উদ্দিন যৌথভাবে পৌরসভার চরনিখলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামি আকরাম হোসেনের ছেলে মারুফ মিয়া (২৫), মৃত আবু সিদ্দিকের ছেলে আলিফ জাহান পার্থ (২০) ও নূরুন নবীর ছেলে নূর হামীম রুশো (২০)কে গ্রেফতার করে।

অপরদিকে, এসআই রাশেদ মোশাররফের নেতৃত্বে উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে মাদক চোরাচালান মামলার আসামি চর শিহারী গ্রামের নূর ইসলামের ছেলে রাফি ইসলাম (২১)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

এছাড়া এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে আরও একটি অভিযানে মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাঁচপাড়া গ্রামের গেন্দু লাল রবি দাসের ছেলে রোপন রবি দাস (২৮) এবং বাঁশহাটি গ্রামের মৃত হাশেম উদ্দিন মেম্বারের ছেলে কাজল মিয়া (২১)কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওবায়দুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ দুইজন, ১৭ পিস ভারতীয় কম্বলসহ একজন এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং