
কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির প্রেরণায় “সেবার অঙ্গীকার” শীর্ষক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইউরোলজি বিশেষজ্ঞ, নেফ্রোলজি বিশেষজ্ঞ, সহকারী রেজিস্ট্রার, (ইউরোলজি বিভাগ) ডা. এরশাদ আহসান সোহেল।
শনিবার, ২৫অক্টোবর বেলা ১১টায় উপজেলার দিগদাইড় ইউনিয়ন মডেল হাই স্কুলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের ডা. আদনান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: উসুফ আলী।
এছাড়াও সহযোগী চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: কালাম, ডা: মেহজাবিন চৌধুরী, ডা: মোস্তাকীম আহম্মেদ ও ডা: মো. শান্ত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার আলম, দিগদাইড় মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “সেবা মানুষের মৌলিক অধিকার, এবং এধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”
দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুলসংখ্যক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
Leave a Reply