
কৃষকের প্রকৃত বন্ধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ করা আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সংগঠন খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও কীটনাশক ব্যবসায়ী সমিতি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখার দুই বছর মেয়াদের ২৩ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।
বুধবার, ২২ অক্টোবর সকালে হোসেনপুর উপজেলায় পপি ট্রেডার্সের অফিস কক্ষে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে নতুন কমিটি গঠিত হয়।
সর্বশেষে উপস্থিত সকলের মতামত ও সম্মতিতে মো: গিয়াসউদ্দিনকে সভাপতি ও মো: জিয়াউদ্দিন সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যদের কার্য়করী কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনি:সহ—সভাপতি পদে মো: বদরুল ইসলাম, নিজাম উদ্দিন, খালেকুজ্জামান জুয়েল, সহ সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা,সহ সম্পাদক কাইয়ুম, কোষাধ্যক্ষ পদে আ: সাহিদ হিরন, সদস্যপদে-আকবর হোসেন,মতিন, জাহাঙ্গীর, ইব্রাহিম ,ডালিম, কবির, ফেরদৌস, মাসুদরানা, সুমন, ইসরাতজাহান নুপুর,খোকন মিয়া প্রমুখ।
Leave a Reply