
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা ও সম্ভাব্য প্রার্থী ওয়ালীউল্লাহ রাব্বানীর সমর্থকরা।
সোমবার, ২০ অক্টোবর বিকেলে শহরের নীলগঞ্জ মোড় থেকে খরমপট্টি হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও জনবহুল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে সমর্থকরা “রাব্বানী ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” স্লোগানে মুখর হয়ে ওঠেন।
কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে ওয়ালীউল্লাহ রাব্বানীর পরিচিতিমূলক লিফলেট বিতরণ করা হয়।
সমর্থকরা জানান, জনগণের আস্থা ও সমর্থন অর্জনেই এই গণসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
Leave a Reply