1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ইটনায় বাংলাদেশ খেলাফত মজলিশের ৪১ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ কমিটি গঠন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার, ১৯ অক্টোবর দুপুর ১২টায় ইটনা মধ্যগ্রাম ঠাকুর বাড়ি জামে মসজিদে মাওলানা খায়রুল ইসলামকে সভাপতি, মাওলানা নোমান আহাম্মদকে সাধারণ সম্পদক, মাওলানা নাসির উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আশরাফ আলীকে সহ-সভাপতি, মাওলানা নুরুল ইসলাম আড়ালী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা নাইম আহাম্মদকে সহ-সাংগঠনিক সম্পাদক, মো. কুদরত আলীকে বায়তুলমাল সম্পাদক ও কারী সেলিমকে প্রশিক্ষণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিশের ইটনা উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিনিধি ও উপজেলার নেতাদের কণ্ঠভোটে দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিশের কিশোরগঞ্জ জেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণি কাগজী, নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সহকারী সেক্রেটারী আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলামের উপস্থিতিতে আনন্দগণ, উৎসব মুখর পরিবেশে এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি কামনা করে মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং