
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থানার মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. ফারুক মিয়া(২২) কিশোরগঞ্জ সদর উপজেলার চরপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।
বুধবার, ১৫ অক্টোবর বেলা সোয়া ১২টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকুন্দিয়া উপজেলার হোসেনপুর রোডের গেন্দু মেম্বারের মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply