1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

তাড়াইলে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

 হুমায়ুন রশিদ জুয়েল তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

 

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।

বুধবার, ১৫ অক্টোবর  সকাল ১১ টায় সারা দেশের ন্যয় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে সহকারী প্রকৌশলী  মো: হাসিফুর রহমান নাদিমের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার পপি খাতুন  বলেন – জীবাণুমুক্ত এবং সুস্থভাবে বেঁচে থাকতে হলে হাতধোয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন খাবার খাই, আমাদের হাতে জীবাণু থাকে  তখন ওই জীবাণু খাবারের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগে আক্রান্ত হই। সেই ক্ষেত্রে আমাদের খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুইতে হবে। সরকার হাত ধোয়া ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন।

এছাড়াও  বিশ্ব হাতধোয়া দিবসে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো: এনামুল হক খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলামিন, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম,উপজেলা বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষার্থীসহ অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং