1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

ভৈরব ও আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরব ব্রহ্মণবাড়িয়া জেলার আশু গঞ্জে দুটি পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের দুটি পৃথক আভিযানিক দল।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে পরিচালিত এক অভিযানে ভৈরব রেলওয়ে জংসন থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

একই দিন বেলা পৌনে তিনটার দিকে পরিচালিত অপর এক অভিযানে আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম পাড়া পাল বাড়ির মোড় সংলগ্ন রাজন চৌধুরীর মার্কেটের সামনে থেকে ১৪ কেজি গাঁজাসহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়।

ভৈরব থেকে গ্রেফতার দুইজন হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. রিপন মিয়া (১৯) ও কিশোরগঞ্জ জেলার মো. তানভীর (১৬)।

আশুগঞ্জ থেকে গ্রেফতার দুইজন হচ্ছেন, ঢাকা জেলার মো. জাহাঙ্গীর আলম (৫২) ও মোছা. গোলাপী আক্তার (৪০)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ ও ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং