
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে গরু চুরির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার, ৩টি চোরাই গরু ও একটি পিকআপ উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় র্যাবের উপস্থিতি দেখে পিকআপে থাকা অপর তিনজন পালিয়ে যায়।
গ্রেফতার মো. নবী হোসেন (২৬) ময়মনসিংহ জেলার বাসিন্দা।
বুধবার, ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারের বাইপাস রোডে চেকপোস্ট স্থাপন করে আসামিকে গ্রেফতার, ৩টি গরু উদ্ধার ও একটি পিকআপ জব্দ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
তিনি আরো জানান, ভৈরব থেকে আগত একটি সাদা রঙের পিকআপকে সিগন্যাল দিয়ে থামার নির্দেশ দিলে পিকআপ থেকে ৪ জন পলায়নের চেষ্টাকালে একজনকে গ্রেফতার করা হয়।
পিকআপটি তল্লাশীকালে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ৩ টি গরু দেখতে পেয়ে গ্রেফতার অভিযুক্তকে গরু সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপে থাকা ৩ টি গরু পলাতক অভিযুক্তগণ সহ তিনি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গাউছিয়া এলাকা থেকে চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছেন মর্মে অকপটে স্বীকার করেন।
গ্রেফতার আসামি ৩টি গরু জব্দ করা পিকআপটি পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply