1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

আদালতে অভিযোগ করায় নান্দাইলে নিরীহ পরিবারের বাড়ি-ঘর ভাংচুর

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে অত্যাচারীদের হাত থেকে রেহাই পেতে আদালতে অভিযোগ দেওয়ায় আব্দুর রহমান নামে এক নিরীহ ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার, ৬ সেপ্টেম্বর বিকেলে মুশুল্লী ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় বাড়ির দরজা, জানালা ও বেড়া কুপিয়ে এবং পিটিয়ে আনুমানিক ৪০-৪৫ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে। একইসঙ্গে পাশাপাশি বসবাসকারী ভুক্তভোগীর মামাতো ভাই ও খালার বাড়িতেও হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ বিষয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) আব্দুর রহমান বাদি হয়ে একই গ্রামের বংশীয় মৃত আ: ছোবহানের ছেলে বিল্লাল মিয়া, মিলন মিয়া ও বিল্লাল মিয়ার স্ত্রী ময়না আক্তারসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আ. রহমানের জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে চাইলে, আদালত কর্তৃক নোটিশ প্রতিপক্ষের হাতে পৌছিলে প্রতিপক্ষ এতে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে শনিবার মো. বিল্লাল মিয়া ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলায় আ. রহমানের স্ত্রী কোনরকম পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় হামলাকারীরা চলে যাওয়ার সময় আ. রহমানকে মারপিট করে  খুন জখমের হুমকি দেয়।

প্রতিবেশী মজলু মিয়া জানান, এ নিয়ে একাধিকার গ্রাম্য সালিশ-দরবার হলেও এ কোন সুরাহা হয়নি। তবে আদালতে অভিযোগ করায় বাড়ি-ঘরে হামলা করা ঠিক হয়নি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোস্তাফা কামাল হামলার সত্যতা স্বীকার বলেন, প্রতিপক্ষের একজন মানসিক রোগি, হামলার বিষয়টি দু:খজনক।

এ বিষয়ে হামলার শিকার আব্দুর রহমান জানান, বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রতিপক্ষের হাত থেকে রেহাই পেতে উর্ধ্বত পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং