1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সৈয়দ নজরুল মেডিকেলে রোগিকে লাথি মেরে আহত করার অভিযোগ তদন্তে  কমিটি গঠন

রায়হান জামান।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক রোগিকে কর্তব্যরত চিকিৎসকের  লাথি মেরে আহত করার অভিযোগের তদন্তে  হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর  হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত, ৩ সেপ্টেম্বর মো. মহসিন মিয়া নামের এক হৃদরোগি চিকিৎসা নিতে আসেন হাসপাতালে। এসময় জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুল আলম মিলনের বিরুদ্ধে রোগিকে শারীরিকভাবে নির্যাতন ও লাথি মারার অভিযোগ ওঠে।  ভুক্তভোগীর ছেলে মো. শোলক মিয়া এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ নূরুজ্জামানকে।  সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আবুল হোসেন এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. মোহাম্মদ আবেদুর রহমান ভূঞা।

তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে  প্রচলিত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং