1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নিকলীর আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তুলিপ গ্রেফতার

রায়হান জামান।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের নিকলী হাওরের আলোচিত যুবরাজ খ্যাত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর গভীর রাতে ঢাকার তেজগাঁও জোন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বিডিচ্যানেলফোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে পুলিশ এখনো পরিষ্কারভাবে কিছু জানাতে পারেনি। একই সঙ্গে তাকে নিকলী থানায় আনা হবে কি না, তাও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তুলিপের বিরুদ্ধে নিকলী থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

স্থানীয়দের দাবি, পিতা বোরহান উদ্দিনের মৃত্যুর পর ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি থাকাকালীন সময়ে নানা অনিয়ম এবং দলীয় প্রভাব খাটিয়ে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং