1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৬ অগাস্ট  দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সভা সঞ্চালনা করেন।

সভায় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল হওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর। তবে ওইদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী  হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করে ১০ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। সম্মেলন অনুষ্ঠিত হবে শহরের পুরাতন স্টেডিয়ামে  বলেও সভায় জানানো হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর কিশোরগঞ্জে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিলের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে। তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, বিএনপির রাজনীতি এখন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের রাজনীতি। কিশোরগঞ্জ জেলা বিএনপির এ কাউন্সিল সেই সংগ্রামকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন নেতৃত্ব তৈরি করে দলকে সুসংগঠিত করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং