
কিশোরগঞ্জ শহরতলীতে অভিযান চালিয়ে দস্যুতার প্রস্তুতিকালে স্টেইনলেস স্টীলের তৈরি ১টি ফোল্ডিং গিয়ার চাকুসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিকদল।
গ্রেফতার মো. তানভীর (২৫) কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম বা ঠিকানা র্যাবে এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
বুধবার,২০ অগাস্ট রাতসোয়া দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply