
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে কুলিয়ারচর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৬ অগাস্ট দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ এই ওপেন হাউজ ডে’র আয়োজন করে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
এসময় কুলিয়ারচর থানার ইন্সপেক্টর (তদন্ত) খোকন চন্দ্র সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা আলেম ওলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন নান্টু।
এসময় বক্তারা মাদক নির্মুলে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে উপজেলার কুলিয়ারচর-মানিকদী ব্রিজ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া আশ্রয়ণ কেন্দ্র, সালুয়া ইউনিয়নের স্টিল ব্রিজ, ফরিদপুর-বেলাব সীমান্ত ব্রিজ, লক্ষ্মীপুর-পোড়াদিয়া ব্রিজ ও কুলিয়ারচর বেপারি পাড়াসহ বিভিন্ন স্পট এখন মাদকের অভয়ারেণ্যে পরিণত হয়েছে উল্লেখ করে বলেন, মাদক বিরোধী অভিযান জোরদার করুন, মাদক মুক্ত দেশ গড়ুন।
Leave a Reply