1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বাজিতপুরে হ্যান্ডকাফ পরা আসামি ছিনতাই, পুলিশের ওপর হামলা

রায়হান জামান।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার, ১৩ অগাস্ট রাত  সাড়ে ৮টার দিকে উপজেলার পৈলানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি ও আওয়ামী যুবলীগের বাজিতপুর পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মো. জুম্মন মিয়াকে গ্রেফতারের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল কাদির ও শ্যামল দত্তের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

অভিযান চলাকালে একই গ্রামের যুবদল নেতা নাছিম ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহাম্মদ ও এলাকায় কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত আসামি জুম্মন মিয়াকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল জোরদার করেছে।

বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে  নেয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। বাজিতপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক এবং সাধারণ ও নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হোক।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই একটি গুরুতর অপরাধ। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ঘটনার সঙ্গে যারা  জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যান্ডকাফ পরা আসামিকে পুনরায় গ্রেফতারসহ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং