1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা গ্রেফতার 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা  আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

বুধবার, ১৩ অগাস্ট দুপুর থেকে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছয়জন হলেন- উপজেলার সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন (৫৬), নারান্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাজল মিয়া (৩৮), উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া (৫৫), এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. কাউছার মেম্বার (৩৮), এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদ হাসান মাছুম (৩০) ও জাঙ্গালীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আব্দুর রহমান পিয়েল (২৬)। পুলিশ জানায়, এদের হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ অগাস্ট  দুপুরে গ্রেফতার ছয়জনকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন জানান, গত বছরের ২০ জুলাই ও ৪ অগাস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের পক্ষ থেকে থানায় দুটি মামলা হয়েছে। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং