1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

পাকুন্দিয়ায় যুব দিবস উপলক্ষে  আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।  দিবসটি উপলক্ষে পাকুন্দিয়ায়  আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার, ১২ অগাস্ট  সকাল সাড়ে এগারোটায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‌্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মো. ঈদ্রস আলী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শ্যামল দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম। 

উদ্বোধন শেষে উপজেলা বিভিন্ন যুব সংগঠনের সংগঠকদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র‌্যালি বের হয়। র‌্যালিটিটি  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাকুন্দিয়া উপজেলা হল রুমে  এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ ও বিগত সময় প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল যুব সংগঠকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং