1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জের সাবেক মেয়র হাবিব গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফরিপোর্টার,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার, ১২ অগাস্ট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার,১১ অগাস্ট রাত সাড়ে ৯ টায় ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের এলাকার স্কাইমুন টাউয়ার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

মঙ্গলবার, ১২ অগাস্ট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ও সাবেক সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম বিডিচ্যানেলফোরকে নিশ্চিত করেছেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাবিবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় নতুন কোনো মামলা নেই। তবে পুরনো মামলাগুলোর সঙ্গে হাবিবুর রহমান হাবিবের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে এবং তা প্রমাণিত হলে সেসব মামলাতেও তার নাম যুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং