
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
মঙ্গলবার, ১২ অগাস্ট সকালে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
অষ্টগ্রাম উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস’এ প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন। এসময় তিনি, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ শেষে যুব প্রশিক্ষণের উদ্বোধন করেন।
পরে, যুব ও যুব মহিলা এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক বর্নাঢ্য র্যালি উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার পারভেজ, ক্ষুদ্র ঋণ ফাউন্ডেশনের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা নরুল হক প্রমুখ।
Leave a Reply