1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

হোসেনপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার,হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার,১২ অগাস্ট এসব অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন,কৃষি অফিসার একেএম শাহজাহান কবির,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা,জুলাই যোদ্ধা আল আমিন ভূইয়া,

সফল উদ্যোক্তা রাহাত খান, যুব সংগঠক সাজ্জাদ হোসেন প্রমুখ।পরে,জাতীয় যুব দিবস উপলক্ষে ৩১ জনকে ৩১ লাখ ৪০ হাজার টাকা যুব ঋণ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং