1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় নূরুল ইসলাম হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলনে স্বজনরা

মো. মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক নূরুল ইসলামকে হত্যার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরুল ইসলামের ছেলে মোবারক মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মজিদপুর গ্রামের মান্নান, রেজ উদ্দিন, হাদিছ মিয়া, রাসেল মিয়া ও রশিদ মিয়াসহ কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৩ জুন সকালে মজিদপুর গ্রামে তার বাবা নূরুল ইসলামের পথরোধ করে অভিযুক্তরা মারধর করেন। এ সময় মোবারক মিয়া বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ইট ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত নূরুল ইসলামকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখান থেকে নুরুল ইসলামকে প্রথমে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম। পরে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।মামলায় মজিদপুর গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে মান্নান (৬০), রেজ উদ্দিন (৫০), হাদিছ মিয়া (৪০), মান্নানের ছেলে রাসেল মিয়া (৩০) এবং মৃত সাত্তার মিয়ার ছেলে রশিদ মিয়া (৬৫)-সহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে নূরুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং