
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নয়ন চন্দ্র দাস’র বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার,১১ অগাস্ট বিকেলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলে বদলিজনিত ইউপি প্রশাসনিক কর্মকর্তা নয়ন চন্দ্র দাসের দীর্ঘ ১০ বছর এক মাস তিনদিনের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ তুলে ধরেন। একই অনুষ্ঠানে পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আ. খালেক (ঝিনুক) এর বদলিজনিত বিদায় সংবর্ধনাও দেওয়া হয়।
মারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন (মাছুম)’র সভাপতিত্বে ও সমাজকর্মী হুমায়ুন কবির লালনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনায় বক্তৃতা করেন মারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ছলিমউল্লাহ সানি, সাবেক ইউপি সদস্য-ব্যবসায়ী জসিম উদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে ওমর ফারুক ভূঞা সজল, আবু বক্কর ছিদ্দিক, আল আমিন, হারুন অর রশিদ, সংরক্ষিত ইউপি সদস্য মাহমুদা খাতুন, ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম হারুন অর রশিদ, গ্রামপুলিশ শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মোছা. গোলনাহার ও বোসরা পারভীন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নূরুজ্জামান ও নাঈম, স্থানীয় সমাজকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply