1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন

মো. মনির হোসেন,স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৯ অগাস্ট সকালে ইসলামপুর প্রেসক্লাবের সামনে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভি প্রতিনিধি ওসমান হারুনী, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আলমাস হোসেন আওয়াল, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এসএম হোসেন রানা, দৈনিক যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল।

বক্তারা বলেন অতি বিলম্বে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, সৈয়দ এনামুর রকিব, এমদাদুল হক, সুমন খন্দকার, আরেফিন সুমন, মো. মনির হোসেন, নুরনবী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং